Sylhet Today 24 PRINT

নয় জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১৪

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৮

দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযান ও অভিযান চলাকালে ‘বন্দুকযুদ্ধে’ মঙ্গলবার দিবাগত রাতে দেশের নয় জেলায় ১৪ ব্যক্তি নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী।    
 
নিহতদের মধ্যে রাজধানীর ভাসানটেকে তিনজন, বেনাপোলে দুজন, কুমিল্লার বুড়িচংয়ে একজন, সিরাজগঞ্জের কামারখন্দে একজন, নড়াইলে একজন, কক্সবাজারে একজন, চুয়াডাঙ্গায় একজন ও চট্টগ্রামে একজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে র‍্যাব ও পুলিশ দাবি করেছে।

এ ছাড়া মাগুরায় তিন ‘মাদক ব্যবসায়ীর’ লাশ পাওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

এ নিয়ে গত ১৬ দিনে ‘বন্দুকযুদ্ধে’ ১২০ জন নিহত হলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.