Sylhet Today 24 PRINT

শক্তিমান চাকমা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৮

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার প্রধান দুই আসামিকে সাভারের আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বুড়ির বাজার এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙ্গামাটির বাসিন্দা রিপন চাকমা ও সুনীল ত্রিপুরা।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) জাবেদ মাসুদ জানান, বিকেলে গ্রেপ্তার দুই ব্যক্তি হিল উইমেনস ফেডারেশনের ও চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উস্কানিমূলক লিফলেট বিতরণ করছিল।

আশুলিয়ায় বসবাসরত পার্বত্য অঞ্চলের নাগরিকদের মধ্যে। এ সময় তাদের আটক করা হয়। পরে রাঙ্গামাটির নানিয়ারচর এলাকার নেতাকর্মীদের আটক দুজনের নাম জানানো পর তারা জানান দুজনই শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি।

রাঙ্গামাটি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা আসার পর গ্রেপ্তার দুজনকে তাদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশ পরিদর্শক ওসি-তদন্ত জাবেদ মাসুদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.