Sylhet Today 24 PRINT

ঢাকা মেডিকেলে ইয়াবাসহ আনসার সদস্য আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৮

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাদকসহ মো. আসাদ (৩৫) নামে এক আনসার সদস্যকে আটক করেছে র‌্যাব।

রোববার (৩ জুন) রাত ১টার দিকে হাসপাতালের নতুন ভবনের গ্রাউন্ড ফ্লোরে আনসারদের কক্ষ থেকে তাকে আটক করা হয় বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, রোববার রাতে হাসপাতালের নতুন ভবনের গ্রাউন্ড ফ্লোরে আনসারদের কক্ষে অভিযান চালিয়ে  নামে ওই আনসার সদস্যকে আটক করা হয়।

এদিকে শাহবাগ থানার ওসি জানান, “র‌্যাব সদস্যরা ৯টি ইয়াবাসহ আসাদকে আটক করে থানায় হস্তান্তর করেছে।”

তবে ইয়াবা উদ্ধারের বিষয়ে ঢাকা মেডিকেল আনসারের কমান্ডার কোনো কথা বলতে রাজি হননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.