Sylhet Today 24 PRINT

ফের পেছালো নিলয় হত্যার তদন্ত প্রতিবেদন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০১৮

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ( নিলয়) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৫ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান প্রতিবেদন দাখিল করতে করেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম আমিনুল হক প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেছেন।

আদালতের খিলগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আশরাফুল আলম এই তথ্য জানা।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ আগস্ট খিলগাঁওয়ের গোড়ানের বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসা ভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশামনিকে অস্ত্রের মুখে জিম্মি করে নিলয়কে হত্যা করে। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলাটিমের সাত সদস্যকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়।

গ্রেপ্তার সাতজনের মধ্যে মাওলানা মুফতি আ. গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, কাওছার হোসেন সর্দার, কামাল হোসেন সরদার, সাদ আল নাহিদ কারাগারে আছেন। এছাড়া মাসুম রানা ও তরিকুল ইসলাম নামে দুজন জামিনে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.