Sylhet Today 24 PRINT

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৯৯

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৮

চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৯৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জুন) সকাল থেকে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৯৯ জনকে গ্রেপ্তার করে।
 
তাদের কাছ থেকে ১১৪৮টি ইয়াবা, ১৫৪০ পুরিয়া হেরোইন, ৮৪ কেজি  গাঁজা, ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে মাসুদুর রহমান জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.