Sylhet Today 24 PRINT

সিটি নির্বাচনে সেনাবাহিনী নয়: সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৮

সিটি করপোরেশন নির্বাচনে মাঠে সেনাবাহিনী থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বুধবার (৬ জুন) তিনি এ কথা জানান। সেই সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলেও জানিয়েছেন নুরুল হুদা।

এর আগে শুরু থেকেই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করে আসছিল বিএনপি।  গাজীপুর ও খুলনা দুটি সিটি করপোরেশন নির্বাচনেও সেনা মোতায়েনের দাবি করে দলটি।

দলটি বলছে, আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে সরকারের দলীয় অনুগত বাহিনীর মতো কাজ করছে। তাই তাদের পক্ষে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভয়মুক্ত ভোটের পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য সেনাবাহিনী প্রয়োজন।

তবে এতদিন বিএনপির এ দাবি বরাবরই নাকচ করে দিয়ে আসছিলেন প্রধান নির্বাচন কমিশনার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.