Sylhet Today 24 PRINT

র‍্যাবের হাতে আটক ইমরান এইচ সরকার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৮

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৬ জুন) বিকাল সাড়ে ৪টায় শাহবাগে বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ঘোষিত সমাবেশের আগে তাঁকে আটক করা হয়।

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক রিয়াজুল আলম ভূঁইয়া জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে বুধবার বিকাল সাড়ে ৪টায় ইমরান শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আসেন। তিনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে র‌্যাব সদস্যরা জোর করে তাকে তাদের গাড়িতে করে তুলে নিয়ে যান।

ইমরানকে আটকের বিষয়টি স্বীকার করে র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান জানান, র‌্যাব-৩ সদস্যরা ইমরানকে শাহবাগ এলাকা থেকে আটক করা হয়েছে।

ইমরানকে কেন আটক করা হয়েছে জানতে চাইলে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমরানুল হাসান জানান, শাহবাগে অবৈধ সমাবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.