Sylhet Today 24 PRINT

ছাত্রলীগ নেতা রনির জামিন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০১৮

চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠানো চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (০৭ জুন) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। রনির আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. সফি উদ্দিনের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। রনির পক্ষে জামিন শুনানি করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনিই রনিকে জিম্মায় নিয়েছেন।

রনির আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘জামিন শুনানিতে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতির জিম্মায় ও মামলার ধার্য তারিখে হাজিরার শর্তে জামিন মঞ্জুর করেন আদালত। রনির এখন মুক্তি পেতে আর কোনো বাধা নেই।’

গত ৪ জুন রনি আত্মসমর্পণের পর চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম ওসমান গণি’র আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রনি হাইকোর্ট থেকে ৭ মে চার সপ্তাহের জামিন পেয়েছিলেন। মেয়াদ শেষে তিনি চট্টগ্রাম সিএমএম আদালতে আত্মসমর্পণ করেছিলেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি আদায়ের প্রতিবাদ করতে গিয়ে গত ৩১ মার্চ বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে কিল ঘুষি মারেন নুরুল আজিম রনি। এ ঘটনায় ৪ এপ্রিল রনিসহ সাতজনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় অধ্যক্ষ জাহেদ খান অভিযোগ আনেন রনি অবৈধভাবে তার প্রতিষ্ঠানে প্রবেশ করে তাকে মারধর ও চাঁদা দাবি করে করেছে।

এ মামলায় গত ৭ মে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন পান নুরুল আজিম রনি। ওই সময় আদালত একই আদেশে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে নিন্ম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে এই মামলায় ৪ জুন চট্টগ্রাম মহানগর মুখ্য হাকিম ওসমান গনির আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.