Sylhet Today 24 PRINT

জামিন পেলেন কণ্ঠশিল্পী আসিফ

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০১৮

ছবি: ইন্টারনেট

সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী অা‌সিফ অাকব‌রের জা‌মিন মঞ্জুর ক‌রে‌ছেন অাদালত।

সোমবার ঢাকার অ‌তি‌রিক্ত মুখ্য মহানগর হা‌কিম কেশব রায় চৌধুর‌ীর অাদাল‌ত অা‌সিফ অাকব‌রের জামিন মঞ্জুর করেন।

এর আগে এই আদালতে দ্বিতীয়বা‌রের ম‌তো আসিফের জা‌মিন শুনানী হয়। অাদালত শুনানি শে‌ষে ১০ হাজার টাকার মুচ‌লেকায় তার জা‌মিন মঞ্জুর ক‌রেন।

আসিফের অাইনজীবী ‌ফার‌ুক অাহ‌মেদ ব‌লেন, অাগামী চার্জ‌শিট দা‌খিল পর্যন্ত এই জা‌মিন মঞ্জুর করা হ‌য়ে‌ছে।

এই শুনানিতে সন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন অা‌সিফের স্ত্রী সালমা অা‌সিফ ও আসিফের অনুরাগীরা।

এর আগে, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার হন আসিফ।

আসিফের বিরুদ্ধে করা মামলার অভিযোগ নামায় শফিক তুহিন উল্লেখ করেছেন, গত ১ জুন একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ আকবর তার অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.