Sylhet Today 24 PRINT

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুন, ২০১৮

দেশের আকাশে শুক্রবার (১৫ জুন) হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেজন্য শনিবার (১৬ জুন) সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন হবে ঈদুল ফিতর। 

শুক্রবার (১৫ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সংবাদ সম্মেলনে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ জুন) মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। শুক্রবার সেসব দেশে উদযাপন করা হয় পবিত্র ঈদুল ফিতর। 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বেশ কয়েকটি জায়গায় শুক্রবার ঈদ উদযাপন করেছেন অনেকে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.