Sylhet Today 24 PRINT

১৬ বছরের অধিক শিক্ষার্থীরা পাবে ক্রেডিট কার্ড

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০১৮

বয়স ১৬ বছরের অধিক হলেই শিক্ষার্থীরা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  

কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বয়সসংক্রান্ত বিষয়ে এ সংশোধনী এনেছে।

তবে এ ক্রেডিট কার্ড ব্যাংক দেবে তার অভিভাবককে, অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি কার্ডটি পাবেন তার সন্তানেরা। যাকে অবশ্যই শিক্ষার্থী হতে হবে এবং বয়স ১৬ বছরের বেশি হতে হবে।

এর আগে ১৬ থেকে ১৮ বছরের যে কেউ তাদের অভিভাবকের কার্ডের বিপরীতে পাওয়া অতিরিক্ত কার্ডটি ব্যবহার করতে পারত। এখন তা শুধু শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট করা হলো।

যাঁদের নির্দিষ্ট আয় আছে, ১৮ বছরের এমন যে কেউ এখন ক্রেডিট কার্ড নিতে পারেন।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্রেডিট কার্ড চালু হলেও সাম্প্রতিক সময়ে নতুন বিধিবিধান প্রয়োগ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে দেশে প্রায় ১০ লাখ ক্রেডিট কার্ড রয়েছে। এছাড়া, ডেবিট কার্ডের সংখ্যা প্রায় ৬০ লাখ।

দেশের ৫৭ ব্যাংকের মধ্যে ৩৯টি ব্যাংক কার্ড সেবা দিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.