Sylhet Today 24 PRINT

৮০টি কেন্দ্রে জাহাঙ্গীর এগিয়ে

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৮০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম এগিয়ে আছেন। জাহাঙ্গীর আলম পেয়েছেন ৮৯ হাজার ২৪২ ভোট। অন্যদিকে বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন ৩৯ হাজার ১৭২ ভোট।  

আজ মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪২৫টি কেন্দ্রের মধ্যে নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। বিশাল এ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় সংসদের তিনটি সংসদীয় আসন রয়েছে।  

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার-২৪৮০), চাপুলিয়া মফিজউদ্দিন খান উচ্চ বিদ্যালয় (ভোটার-২৫৫২), পশ্চিম জয়দেবপুরের মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার-২৫৬২), মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার-২৮২৭), রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার-১৯২৭) ও রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার-২০৭৭) এ ছয়টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

এই নির্বাচনে ৪২৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। মোট সাত মেয়র প্রার্থীর পাশাপাশি ২৫৪ জন সাধারণ কাউন্সিলর ও ৮৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.