Sylhet Today 24 PRINT

গাজীপুর সিটিতে আওয়ামী লীগের জাহাঙ্গীর বিজয়ী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৪১৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে ৪ লাখ ১০ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকারের প্রাপ্ত ভোট ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল এ তথ্য জানান।

গাজীপুর সিটি করপোরেশনে ভোটকেন্দ্র ৪২৫টি। এর মধ্যে অনিয়ম ও ব্যালট লুটপাটের কারণে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটার ২৩ হাজার ৯৩৫। প্রথম ও দ্বিতীয় হওয়া প্রার্থীদের ভোটের পার্থক্য ২৩ হাজারের কম হলেই কেবল এই কেন্দ্রগুলোয় মেয়র পদে পুনরায় ভোট হবে। তা না হলে এসব কেন্দ্রে কেবল কাউন্সিল পদের প্রার্থীদের জন্য ভোট হবে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় মঙ্গলবার বিকেল চারটায়। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত এ ফলই চূড়ান্ত। রিটার্নিং কর্মকর্তাই বিজয়ী প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এরপর ফল পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.