Sylhet Today 24 PRINT

ভ্যাট আইন সংশোধন, করসীমা ২৪ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ

নিউজ ডেস্ক |  ২৯ জুন, ২০১৫

বিদ্যমান আইনে নির্ধারিত ২৪ লাখ টাকার আয়কর সীমা বাড়িয়ে ৩০ লাখ টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ ছাড়া সংশোধিত আইনে মূসক (মূল্য সংযোজন কর) অব্যাহতির তালিকায় যুক্ত হচ্ছে- জীবন রক্ষাকারী ওষুধ, সার, সরিষার তেল, আখের গুড়, চিনি, ইনসুলিন ও ইনসুলিন লবণ, জন্মনিরোধক ওষুধ, কিডনি রক্ষাকারী ওষুধ প্রমুখ।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিধান রেখে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ সংশোধন প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
 
বৈঠকের পর দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.