Sylhet Today 24 PRINT

নির্বাচন কমিশন নিজেরাই নিজেদের আইন ভঙ্গ করেছে: ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছন, নির্বাচন কমিশন তারা নিজেদের আইন নিজেরাই ভঙ্গ করেছে। আমাদের সুনির্দিষ্ট অভিযোগের পরেও নির্বাচন কমিশন কোনও ভূমিকা রাখেনি। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সঙ্গে নিয়ে গাজীপুরে ফলাফল তাদের পক্ষে নিয়েছে আওয়ামী লীগ।

বুধবার (২৭ জুন) সকাল ১১টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের অবস্থান জানাতে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি নির্বাচন বিষয়ে বিএনপির অবস্থান এবং আসন্ন রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন ইত্যাদি বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল।

এসময় তিনি গাজীপুরে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি জানান।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৪১৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে চার লাখ ১০ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

গাজীপুর সিটির এই নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ করেছে বিএনপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.