Sylhet Today 24 PRINT

রোববার বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০১৮

চলতি ২০১৭-১৮ অর্থবছরের শেষ দিন আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের ভ্যাট ও শুল্কসহ অন্যান্য কর পরিশোধের সুবিধার্থে ওই দিন তফসিলি ব্যাংকসমূহ খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এ ছাড়া পয়লা জুলাই রোববার ‘ব্যাংক হলিডে’ হওয়ায় লেনদেন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সম্মানিত করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্কের চালান জমা বা পে-অর্ডার সুবিধা প্রদানের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো আগামী ৩০ জুন শনিবার খোলা রাখতে হবে।

এ ছাড়া ১ জুলাই রোববার ব্যাংক হলিডে। ওই দিন ব্যাংকের ছয় মাসের হিসাব-নিকাশ করা হবে। এ জন্য ব্যাংক খোলা থাকলেও ব্যাংকে কোনো লেনদেন করতে পারবেন না গ্রাহকরা। ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় শেয়ারবাজারও বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.