সিলেটটুডে ওয়েব ডেস্ক | ২৯ জুন, ২০১৫
‘বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোনও নাস্তিককে ছেড়ে দেওয়া হয়নি। এখনও ছেড়ে দেওয়া হবে না। লতিফ সিদ্দিকীকে বাংলাদেশের মাটিতে মুক্ত অবস্থায় থাকতে দেওয়া হবে না। যেখানে পাওয়া যাবে সেখানেই কতল করা হবে।’
সোমবার (২৯ জুন) রাজধানীর জামি'আ মাদানিয়া বারিধারা মাদ্রাসায় ঢাকা মহানগর হেফাজতের ইফতার মাহফিলে এ হুমকি দেন হেফাজতের সদস্য সচিব জুনায়েদ আল হাবীব।
জামিনে সদ্য মুক্ত সাবেক ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম। তাকে আবার গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন হেফাজতের ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোছাইন কাসেমী।
ধর্ম অবমাননায় ফাঁসির দণ্ডের বিধান প্রণয়নের দাবিও করেছে হেফাজত। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, ‘লতিফ সিদ্দিকী কী করে মুক্ত হল আমরা সরকারের কাছে জানতে চাই। এর বিরুদ্ধে আমরা রাজপথে নামবো, লতিফ সিদ্দিকীকে মুক্ত থাকতে দেব না।’
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব মোস্তফা আজাদ, অ্যাডভোকেট আব্দুর রকিব, মাওলানা আহমদ আব্দুল কাদের, বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি নাসির উদ্দিন খান, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক প্রমুখ। সংবাদ সূত্র: বাংলা ট্রিবিউন।