Sylhet Today 24 PRINT

চিকিৎসার জন্য থাইল্যান্ডে সৈয়দ আশরাফ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৮

চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম।

মঙ্গলবার (৩ জুলাই) বেলা ১২টার সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি ব্যাংককের উদ্দেশে রওনা দেন।

সৈয়দ আশরাফের সঙ্গে তার ভাই সাফায়েতুল ইসলাম, বোন রাফিয়া নূর রুপা, ভাইয়ের স্ত্রী নাজমা ইসলাম ও তার ব্যক্তিগত সহকারী এসএম সাজ্জাদ হোসেন শাহীনও রয়েছেন।

ফ্লাইটে ওঠার আগে তার ব্যক্তিগত সহকারী জানান, মন্ত্রী মহোদয়ের নিয়মিত চেকআপের জন্য তারা থাইল্যান্ড যাচ্ছেন। চিকিৎসার জন্য আগেই তিনি ছুটি নিয়ে রেখেছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দ আশরাফ বেশ কিছুদিন ধরে ফুসফুসে ইনফেকশনে ভুগছেন। যার কারণে তিনি একাধিকবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে চিকিৎসা করিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.