Sylhet Today 24 PRINT

হলমার্ক চেয়ারম্যান জেসমিনের ৩ বছরের কারাদণ্ড

সিলেটটূডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৮

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (১১ জুলাই) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার আগে জেসমিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

২০১৩ সালের ১৩ নভেম্বর সম্পদ বিবরণী দাখিল করতে জেসমিন ইসলামকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশনে (দুদক)। তিনি ২৪ নভেম্বর তিন মাসের সময় বৃদ্ধির আবেদন করেন।

পরে সাতদিন সময় বাড়ানো হলেও নির্ধারিত ৪ ডিসেম্বরের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেয়ায় ১১ ডিসেম্বর রমনা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।

বিচারক কারাদণ্ডের পাশাপাশি জেসমিন ইসলামকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন। সাতদিনের মধ্যে এই জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।

গত ২২ মাস ধরে হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির মামলায় কারাবন্দি আছেন জেসমিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.