Sylhet Today 24 PRINT

আ.লীগ নেতা ফরহাদ হত্যায় ৫ ‘ভাড়াটে খুনি’ গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৮

রাজধানীর বাড্ডা এলাকার আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন (৫০) হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচ ‘ভাড়াটে খুনি’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১৪ জুলাই) রাতে রাজধানীর মিরপুর ও গুলশান এলাকা থেকে তাদের আটক হয়। ডিএমপি'র উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ জুন দুপুরে জুমার নামাজের পর বাড্ডার পূর্বাঞ্চল ১ নম্বর লেনের বায়তুস সালাম জামে মসজিদের পাশে আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.