সিলেটটুডে ডেস্ক | ১৯ জুলাই, ২০১৮
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের দিক থেকে শীর্ষে রয়েছে বরিশাল বোর্ড। আর সবচেয়ে কম পাস করেছেন দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা।
এবার ৬৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৭০ দশমিক ৫৫ শতাংশ পাসের হার নিয়ে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে বরিশাল বোর্ড। সবচেয়ে কম ৬০ দশমিক ২১ শতাংশ পাসের হার দিনাজপুর বোর্ডে। ৬৬ দশমিক ৫১ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বোর্ড এবং ৬৬ দশমিক ১৩ শতাংশ শতাংশ নিয়ে ঢাকা বোর্ডের অবস্থান তৃতীয়।
চতুর্থ অবস্থানে থাকা দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ, ৬২ দশমিক ৭৩ পাসের হার নিয়ে পঞ্চম অবস্থানে চট্টগ্রাম বোর্ড, পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ নিয়ে ষষ্ঠ অবস্থানে সিলেট বোর্ড এবং সপ্তম স্থানে থাকা যশোর বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের বাইরে পাসের হারে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড, ৭৮ হাজার ৬৭ শতাংশ। এরপরই কারিগরি বোর্ডের বোর্ডে ৭৫ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এ ছাড়া ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে (ডিআইবিএস) পাসের হার ৮৭ দশমিক ৮২ শতাংশ।
আট সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী ঢাকা বোর্ডে। এই বোর্ডে পূর্ণ জিপিএ পেয়েছেন ১২ হাজার ৯৩৮ জন। এরপরই রাজশাহী বোর্ডের শিক্ষার্থীদের অবস্থান। এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ১৩৮ জন।
২ হাজার ২৯৭ জন জিপিএ ৫ পেয়েছেন দিনাজপুর বোর্ডে। এছাড়া যশোর বোর্ডে ২ হাজার ৮৯, চট্টগ্রামে ১ হাজার ৬১৩, বরিশালে ৬৭০, সিলেটে ৮৭৩ এবং কুমিল্লায় ৯৪৪ জন জিপিএ-৫ পেয়েছেন।
মাদ্রাসা বোর্ডে ১ হাজার ২৪৪ জন, কারিগরি বোর্ডে ২ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছেন। এবছর ডিআইবিএসে জিপিএ ৫ পাননি ১জনও।