নিজস্ব প্রতিবেদক | ১৯ জুলাই, ২০১৮
এবার এইচএসসি পরীক্ষায় বিদেশের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ৯২ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছরের তুলনায় পাসের হার ১ দশমিক ৯৩ শতাংশ কম। গত বছর এ হার ছিল ৯৪ দশমিক ২১ শতাংশ। বিদেশের একেন্দ্র গুলো ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে।
এসব কেন্দ্র থেকে মোট ২৮৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৬৩ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৬ জন।
বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ডের প্রধানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের অনুলিপি হস্তান্তরকালে এ তথ্য জানান।
এ সময় জানানো হয়েছে, ১০ শিক্ষা বোর্ডে পাসের গড় হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এ বছর মোট পাস করেছে আট লাখ ৫৮ হাজার ১০১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।
সারা দেশের দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্রী ছয় লাখ ৮০ হাজার ৮৮৪ জন আর ছাত্র ছয় লাখ সাত হাজার ৮৭৩ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ড আর একটি কারিগরি ও একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বিদেশে থাকা সাতটি কেন্দ্রে এবার পরীক্ষা দিয়েছে মোট ২৮৫ জন। এর মধ্যে পাস করেছে ২৬৩ জন। পাসের হার ৯২ দশমিক ২৮ শতাংশ।
এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৬ জন। একটি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কেউ পাস করেনি এমন কোনো প্রতিষ্ঠান বিদেশে নেই।