Sylhet Today 24 PRINT

এসআই পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৮

বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০১৮ এ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৪১১ জন।

বৃহস্পতিবার (১৯ জুলাই) পুলিশের ওয়েবসাইটে গত ১৯, ২০ ও ২১ মার্চ অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিক-২) মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, ২০১৮ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচী ও স্থান যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট www.police.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে অবহিত করা হবে।

উল্লেখ্য, উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র, নাগরিকত্বের প্রামাণিক ও মুক্তিযোদ্ধা সনদসহ (প্রযোজ্যক্ষেত্রে) সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.