Sylhet Today 24 PRINT

ফের অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি, জিডি

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০১৮

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে চিঠি পাঠিয়ে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী কবির আহমেদ এনিয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একটি চিঠি আসে। নাম-ঠিকানা ছাড়া ওই চিঠির মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা এ চিঠি পাঠিয়েছে সে বিষয়ে পুলিশ কাজ শুরু করেছে।

এর আগেও অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ২০১১ সালের ২ জানুয়ারি, ২০১৩ সালের ২২ অক্টোবর, ২০১৫ সালের ৯ আগস্ট, ২০১৬ সালে ৩০ মে এবং ২০১৭ সালের ৭ ও ২৪ ডিসেম্বর এসব হত্যার হুমকি দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.