Sylhet Today 24 PRINT

লাইফ সাপোর্টে অধ্যাপক মোজাফফর

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৮

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদের অবস্থা সঙ্কটাপন্ন।

তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধা ও বাম প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ অধ্যাপক মোজাফফর আহমদ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। তার বয়স হয়েছে ৯৭ বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.