Sylhet Today 24 PRINT

ইন্টারনেট ও টেলিফোন ভাতা পাবেন সরকারি চাকুরিজীবীরা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৮

নগদায়নে ইচ্ছুক সরকারি চাকরিজীবীরা তাদের বেতনের সঙ্গে ইন্টারনেটসহ মাসিক আবাসিক টেলিফোন ভাতা উত্তোলন করতে পারবেন।

সোমবার (২৩ জুলাই) অর্থ বিভাগের উপ-সচিব লায়লা মুনতাজেরী দীনা স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের ওই পরিপত্রে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২০১৮ সালের ৪ জুন জারিকৃত ‘সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা, ২০১৮’ এর ২য় পরিচ্ছেদের ১৫ নং অনুচ্ছেদে উল্লিখিত প্রাধিকার অনুযায়ী এ ভাতা প্রাপ্ত হবেন কর্মচারীরা।

এক্ষেত্রে উল্লিখিত নীতিমালায় বর্ণিত প্রাসঙ্গিক নির্দেশনা অনুসরণ করতে হবে বলেও প্রতিপত্রে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.