Sylhet Today 24 PRINT

কয়লা গায়েব: ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৮

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে এক লাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা গায়েবের ঘটনায় খনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হাবিব উদ্দিন আহমদসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুলাই) রাত ১২টায় বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে এই মামলা করেন।

দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) এবং ৪০৯ ধারায় পার্বতীপুর থানায় মামলাটি করা হয়েছে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা এজাহারে অভিযুক্তরা হলেন-আবু তাহের মো. নুরুজ্জামান চৌধুরী, সাময়িক বরখাস্ত মহাব্যবস্থাপক (মাইন অপারেশন); খালেদুল ইসলাম, সাময়িক বরখাস্ত উপ-মহাব্যবস্থাপক (স্টোর); প্রকৌশলী মো. হাবিব উদ্দিন আহমদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (ওএসডি); আবুল কাশেম প্রধানিয়া, সাবেক মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব, মোশারফ হোসেন ব্যবস্থাপক (এক্সপ্লোরেশন); মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (জেনারেল সার্ভিসেস); অশোক কুমার হালদার, ব্যবস্থাপক (প্রডাকশন ম্যানেজমেন্ট); আরিফুর রহমান, ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন); জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক(ডিজাইন, কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স); একরামুল হক, উপ-ব্যবস্থাপক(সেইফটি ম্যানেজমেন্ট); খলিলুর রহমান, উপ-ব্যবস্থাপক(কোল হ্যান্ডলিং অ্যান্ড ম্যানেজমেন্ট); মোর্শেদুজ্জামান, উপ-ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন), হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপক (প্রডাকশন ম্যানেজমেন্ট); জাহিদুর রহমান, উপ-ব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট), সত্যেন্দ্র নাথ বর্মন, সহকারী ব্যবস্থাপক (ভেনটিলেশন ম্যানেজমেন্ট); সৈয়দ ইমাম হাসান, ব্যবস্থাপক (নিরাপত্তা); জোবায়ের আলী, উপ-মহাব্যবস্থাপক (মাইন প্লানিং অ্যান্ড অপারেশন); আব্দুল মান্নান পাটওয়ারী, সাবেক মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এবং গোপাল চন্দ্র সাহা, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)।

বড়পুকুরিয়া কয়লা খনির প্রায় ২৩০ কোটি টাকা মূল্যমানের ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা ঘাটতি/চুরির সঙ্গে এই ১৯ কর্মকর্তা জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.