Sylhet Today 24 PRINT

সিলেট-ঢাকা রুটেও চলবে বুলেট ট্রেন: রেলমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৮

শুধু ঢাকা-চট্টগ্রাম নয়, ঢাকা-সিলেট রুটেও চলবে দ্রুতগতির বুলেট ট্রেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

ঢাকা-সিলেট ছাড়াও আগামীতে ঢাকা-রাজশাহী, ঢাকা-পায়রা বন্দর পর্যন্ত বুলেট ট্রেন চলাচল করবে বলে তিনি জানান।

বুধবার (২৫ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৮ তে তিনি এ কথা বলেন। এ সময় কয়েকজন জেলা প্রশাসকের প্রশ্নেরও জবাব দেন মন্ত্রী।

রেলমন্ত্রী জেলা প্রশাসকদের বলেন, বিএনপি সরকার রেল খাতকে ধ্বংস করেছে। বর্তমান সরকার রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করেছে। বর্তমান প্রধানমন্ত্রী রেলে গতি এনেছেন। অনেক প্রকল্প চলছে। দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা আছে।

সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.