Sylhet Today 24 PRINT

রাজশাহীতে বিপুল ভোটে খায়রুজ্জামান লিটন জয়ী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৮

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন।

সোমবার (৩০ জুলাই) রাত ৮টায় বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জয়লাভ করেন তিনি।

খায়রুজ্জামান লিটন ভোট পেয়েছেন ১ লক্ষ ৬৬ হাজার ৩শত ৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪শত ৯২ ভোট। লিটন ৮৭ হাজার ৯শত ২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে লিটন ও বুলবুল ছাড়া কাঁঠাল প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির মো. হাবিবুর রহমান, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী শাসন আন্দোলনের মো. শফিকুল ইসলাম ও হাতী প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ মোর্শেদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রসঙ্গত, রাজশাহীতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। নগরীর ১৩৮টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। ৩০টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.