Sylhet Today 24 PRINT

রাজধানীর উত্তরায় যাত্রীবাহী দুই বাসে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৮

রাজধানীর উত্তরা এলাকায় যাত্রীবাহী দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে উত্তরা জসীমউদ্দীন মোড়-সংলগ্ন র‍্যাব-১-এর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এনা ও বুশরা পরিবহনের এসব বাসে আগুন দিয়েছে।

আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলের দিকে রওনা দেয় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফায়ার সার্ভিসের গাড়িগুলোতেও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. রাসেল শিকদার জানান, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে বেলা পৌনে তিনটার দিকে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। অবরোধকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বাধায় তারা আগুন নেভানোর কাজ শুরু করতে পারছেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.