Sylhet Today 24 PRINT

ছাত্রলীগ সভাপতি শোভন, সাধারণ সম্পাদক রাব্বানী

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৮

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ওপর অর্পিত ক্ষমতা বলে এ কমিটির অনুমোদন করেন তিনি। আগামী দুই বছরের জন্য এই কমিটি গুলোর অনুমোদন দেয়া হয়।  

আওয়ামী লীগ সভাপতির পক্ষে কমিটি ঘোষণা করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নতুন কমিটিতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন ও  সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সভাপতি সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র দাস ।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.