Sylhet Today 24 PRINT

আগামী মন্ত্রীসভায় উঠছে সড়ক পরিবহন আইন

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৮

ফাইল ছবি

চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে সড়ক পরিবহন আইন আগামী সপ্তাহে মন্ত্রীসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (০১ আগস্ট)  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সম্প্রতি বিমানবন্দর সড়কে বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার পর সড়ক পরিবহন আইন আবারো আলোচনায় আসে।

এর আগে বেশ কয়েকদফায় মন্ত্রীসভার বৈঠকে আইনটির খসড়া উপস্থাপন হলেও চূড়ান্ত অনুমোদন হয়নি। অন্যদিকে এ আইনের বেশকিছু বিষয়ে আপত্তি রয়েছে পরিবহন সংশ্লিষ্টদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.