Sylhet Today 24 PRINT

হিলি সীমান্তে ২ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৫

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দিনাজপুরের হিলি সীমান্ত দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

শনিবার (০৪ জুলাই) সকালে সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাকিমপুর উপজেলার ফকিরপাড়া গ্রামের আব্দুল গাফফারের ছেলে আব্দুর রশীদ (২৭) এবং একই এলাকার মৃত এরশাদ আলীর স্ত্রী রশীদা বেগম (৩০)।

বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার বাংলানিউজকে জানান, সকালে ফকিরপাড়া এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় দায়িত্বরত বিজিবি সদস্যরা আব্দুর রশীদ ও রশীদা বেগমকে আটক করে। 

পরে, তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে জানান ক্যাম্প কমান্ডার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.