Sylhet Today 24 PRINT

মাদকবিরোধী অভিযান: কুমিল্লায় নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৮

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ আগস্ট) রাতে উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফারুক মিয়া (৪২)। তিনি একই উপজেলার রামরাই গ্রামের মমতাজ মিয়ার ছেলে।

কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল মাদক উদ্ধার করতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় অভিযান চালায়।

এসময় মাদক ব্যবসায়ী ফারুক ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক নিহত হন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.