Sylhet Today 24 PRINT

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ১ নভেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৮

১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। আগের মতোই সকাল ১০টা ও বিকেল ২টায় দুটি করে পরীক্ষা আয়োজন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেএসসি-জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু করার প্রস্তাব করা হয়েছে। এখন প্রস্তাবিত সময়সূচী মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এর আগে জেএসসির পরীক্ষার সূচি প্রস্তুত করে তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ের পাঠায় আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.