Sylhet Today 24 PRINT

নিউইয়র্কে ইমরান এইচ সরকার লাঞ্ছিত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৮

ফাইল ছবি

নিউইয়র্কের ব্রুকলিনে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে তার এক আত্মীয়ের সঙ্গে ঘুরতে বের হন যুক্তরাষ্ট্রে সফররত ইমরান এইচ সরকার। এ সময় কয়েকজন যুবক তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে এক যুবক বলেন- এই যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে আপনারা কিছুই বলছেন না।

জবাবে ইমরান এইচ সরকার বলেন, এটি ঠিক বলছেন না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কাদের বিরুদ্ধে হচ্ছে? জবাবে ওই যুবক বলেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে। তা ছাড়া শাহবাগে আপনারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহ দিয়ে আন্দোলন করেছেন।

এ সময় অন্ধকার থেকে এক যুবক তার দিকে জুতা নিক্ষেপ করেন। ফেসবুকে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় এক যুবক তাকে মারার জন্য তেড়ে যাচ্ছেন।

তখন পাশে থাকা তার এক আত্মীয় বলে ওঠেন, ভাই উনাকে ছেড়ে দেন, উনি নিজেও ক্রসফায়ারের তালিকায় আছেন। ইমরান এইচ সরকার তখন বলেন, আমরা সরকারের অন্যায় কাজের সমালোচনা করে যাচ্ছি। এ পর্যায়ে পাশের যুবক বলে ওঠেন, এখন আপনাদের টাকা-পয়সার ভাগে বনছে না, তাই এখন সরকারের বিরুদ্ধে কথা বলছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.