Sylhet Today 24 PRINT

চলে গেলেন অভিনেতা আব্দুস সাত্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৮

শিল্পী সমিতির আজীবন সদস্য ও অভিনেতা আব্দুস সাত্তার মারা গেছেন। রোববার (১৯ আগস্ট) ভোরের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

আব্দুস সাত্তারের মৃত্যু খবর জানিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা ভালো একজন অভিনয়শিল্পীকে হারালাম। আজ দুপুর ২টায় বিএফডিসিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।’

অভিনেতা আব্দুস সাত্তার অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.