Sylhet Today 24 PRINT

ঈদের প্রধান জামাতে দেশের শান্তি-সমৃদ্ধি কামনা

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৮

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ আগস্ট) সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এই জামাত শুরু হয়। প্রধান ঈদ জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম এহসানুল হক।

ঈদের এ প্রধান জামাতের মোনাজাতে কামনা দেশ ও জাতির মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

এসময় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শহীদদের এবং পঁচাত্তরে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঈদের প্রধান এই জামাতে অংশ নেন। প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ সব ভিআইপিদের জন্য ছিল বসার পৃথক স্থান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.