Sylhet Today 24 PRINT

নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৮

নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে বিক্ষোভ করেছেন রোহিঙ্গারা। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালিসহ বিভিন্ন ক্যাম্পে বিক্ষোভ করেন তারা।

শনিবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত রোহিঙ্গারা বিক্ষোভ করেন। এ সময় রোহিঙ্গা নেতারা বক্তব্য রাখেন।

রোহিঙ্গা নেতারা বলেন, আমরা নিজ দেশে ফিরে যেতে চাই। আন্তর্জাতিক মহলসহ সবার সহযোগিতা চাই। নির্মম গণহত্যার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে আমাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

নেতারা আরও বলেন, রোহিঙ্গা নির্যাতনের এক বছর পেরিয়ে গেছে। কিন্তু আমাদের ভাগ্যের কোনও উন্নয়ন হয়নি।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.