Sylhet Today 24 PRINT

মানবতাবিরোধী অপরাধ: কিশোরগঞ্জের ২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৫

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জের নিকলি থানার সৈয়দ মোহাম্মদ হোসাইন (৬৪) ও মোহাম্মদ মোসলেম প্রধানের (৬৬) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 

মঙ্গলবার (০৭ জুলাই)  প্রসিকিউটর তুরিন আফরোজ ট্রাইব্যুনাল-২ এ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। 

এ আবেদন আমলে নিয়ে তাদের দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.