Sylhet Today 24 PRINT

সিপি গ্যাংয়ের অফিসে পুলিশী অভিযান: অরূপ রতন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুলাই, ২০১৫

অনলাইনের বিতর্কিত সিপি গ্যাংয়ের রামপুরা অফিসে পুলিশী অভিযান পরিচালিত হয়েছে এবং সেখান থেকে সিপি গ্যাংয়ের সদস্য অরূপ রতন পালকে গ্রেফতার করা হয়েছে।

এসআই খাইরুল ইসলাম সিপি গ্যাংয়ের অফিসে অভিযান পরিচালনা ও অরূপ রতন পালকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান- পুলিশ গত রাতে সিপি গ্যাংয়ের অফিসে অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে অরূপ রতন পাল নামক এক যুবককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মামলা ছিল।

তিনি জানান- রাজশাহীর চারঘাট মডেল থানায় দায়ের করা একটি মামলায় সিপি গ্যাং সদস্য অরূপ রতনকে গ্রেফতার করা হয়। 

মামলার বাদী তাপস বলছেন, অরূপ প্রায় এক বছর ধরে ফেইসবুকে তার বিরুদ্ধে ‘অশালীন, মানহানিকর ও মিথ্যা’ তথ্য দিয়ে স্ট্যাটাস দিয়ে আসছেন। ফলে ‘বাধ্য হয়ে’ তিনি তথ্য প্রযুক্তি আইনে এ মামলা করেছেন।

অরূপ রতন পালকে আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এসআই খাইরুল। 

গ্রেপ্তার হওয়া অরূপ রতন পালের (২৭) বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রূপসপুর আবাসিক এলাকায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.