Sylhet Today 24 PRINT

সরকারি হলো আরও ১২ মাধ্যমিক বিদ্যালয়

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৮

নতুন করে আরও ১২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

সরকারি হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, কালাই এম ইউ উচ্চ বিদ্যালয় এবং আক্কেলপুর এফইউ পাইলট উচ্চ বিদ্যালয়; কিশোরগঞ্জের ভৈরব কে বি পাইলট মডেল হাই স্কুল, মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, নিকলী জি সি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ; রাজশাহীর পুঠিয়া পি এন উচ্চ বিদ্যালয়, বগুড়ার সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয়, শরীয়তপুরের ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় এবং নড়াইলের কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ বলা হয়েছে, ২৮ আগস্ট থেকেই এসব প্রতিষ্ঠান সরকারিকরণ হবে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।

যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার। সেই ধারাবাহিকতায় চলতি বছরে অর্ধ শতাধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.