Sylhet Today 24 PRINT

সৈয়দ আশরাফকে অব্যাহতি!

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের (এলজিআরডি) দায়িত্ব থেকে সৈয়দ আশরাফুল ইসলামে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ প্রদানমন্ত্রী সৈয়দ আশরাফকে এই মন্ত্রনালয় থেকে অব্যাহত দেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে এ ব্যপারে নিশ্চিত কিছু জনা যায় নি।

জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) একনেক সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৬ হাজার ৭৬ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে আলোচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফ উপস্থিত হননি। একনেক সভাশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো প্রায় আধঘণ্টা সভাকক্ষে বসা অবস্থায় ছিলেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

একটি সূত্র জানিয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের পুত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.