Sylhet Today 24 PRINT

অক্টোবরে গঠন হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার : অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৮

অন্তর্বর্তীকালীন সরকার অক্টোবরে গঠন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (২৯ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকার কবে হবে এবং সে সরকারে আপনি থাকছেন কি-না জানতে চাইলে মুহিত বলেন, ‘জানি না, তবে ধারণা অক্টোবরে হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। ডিসেম্বরে তো নির্বাচন। তার তিন মাস আগে অন্তর্বর্তীকালীন সরকার হতেই হয়।

কতজন সদস্য থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, নো আইডিয়া।

আপনি সরকারে আর কতদিন আছেন এ বিষয়ে মুহিত বলেন, ‘আমি আছি, মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত আছি। সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারেও আমি থাকব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.