Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল তাঁর সদ্য সমাপ্ত নেপাল সফর বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ শনিবার জানান, প্রধানমন্ত্রী রোববার বিকেল ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

শেখ হাসিনা গত ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে বঙ্গোপসাগরীয় উপকূলের দেশগুলোর জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন-বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.