নিজস্ব প্রতিবেদক | ০৯ জুলাই, ২০১৫
দেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পের পথিকৃৎ, প্রাণ-আরএফএল গ্রুপ এর প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (০৮ জুলাই) এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানায়।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
শোক বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ গড়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা অর্জনে আমজাদ খান চৌধুরীর পদক্ষেপ সহায়ক ভূমিকা রেখেছে।