Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সেলফি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হয়েছে অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘আকাশবীণা’। বুধবার দুপুরে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটও। বিমানেই প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলেন বার্নিকেট।

এসময় দুজনকেই বেশ হাসৌজ্জ্ব্যোল দেখা যায়। মার্কিন রাষ্ট্রদূতের এই সেলফির ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার খোরাক জোগায়।

বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘আকাশবীণার’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিমানটির ভেতরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

এসময় জাতীয় বিমান সংস্থার কর্মকর্তা এবং অতিথিদের সাথে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটও ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.