Sylhet Today 24 PRINT

সাংসদ হিসেবে শপথ নিলেন সালাম মুর্শেদী

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সাবেক ফুটবলার ও ব্যবসায়ী নেতা আব্দুস সালাম মুর্শেদী সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁকে এমপি হিসেবে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় নির্বাচনের মাত্র তিন মাস আগে এই উপ নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় মঙ্গলবার খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউনুছ আলী একমাত্র প্রার্থী সালাম মুর্শেদীকে ‘নির্বাচিত‘ ঘোষণা করেন।

স্পিকারের দপ্তরে এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব (রুটিন দায়িত্ব) আ ই ম গোলাম কিবরিয়া।

অন্যদের মধ্যে হুইপ মো. শাহাব উদ্দিন, মাহবুব আরা বেগম গিনি, সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশীদ, এফবিসিসিআই পরিচালক মো. হাবিবুল্লাহ ডন এ সময় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.