Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে দিল্লির বন্যা সতর্কবার্তা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

চীনের স্যাংপো থেকে এসে ব্রহ্মপুত্র নদে গত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি পানি বেড়ে যাওয়ায় ভারতের আসামে বন্যা লেগে গেছে। এখন এ পানির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করে বাংলাদেশকে বন্যার সতর্কবার্তা দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় এই বন্যা সতর্কতা দেয়া হয় বলে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দিল্লির হাইকমিশন থেকে পাঠানো ওই বার্তায় উল্লেখ করা হয়, তিব্বতে বন্যা হওয়ার ফলে স্যাংপো নদীর পানি ছেড়ে দিয়েছে চীন। এতে ভারতের ব্রহ্মপুত্র নদের পানি উচ্চ হারে বৃদ্ধি পেয়েছে। যা গত ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এ কারণে বাংলাদেশেও বন্যার আশঙ্কা করা হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, চীন থেকে পানি আসার কারণে ভারতের কেন্দ্রীয় সরকার থেকে আসাম ও অরুণাচল রাজ্য সরকারকে ইতোমধ্যেই সতর্ক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.