Sylhet Today 24 PRINT

এইচএসসির ফলাফল প্রকাশ হতে পারে ৮ বা ৯ আগস্ট!

নিউজ ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৫

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ৮ অথবা ৯ আগস্ট প্রকাশ করা হতে পারে। এই দুই দিন সম্ভাব্য তারিখ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সারসংক্ষেপ পাঠানোর জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।

গত ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। সূত্রটি বলেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।

আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার পৌনে ১১ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.